সর্বশেষ আপডেট: সেপ্টেম্বর ২০২৬

"BUYER HAAT DIGITAL"-এ আপনাকে স্বাগতম। গ্রাহকদের পূর্ণ সন্তুষ্টি অর্জনই আমাদের প্রধান লক্ষ্য। কোনো কারণে আপনি যদি আমাদের প্ল্যাটফর্ম থেকে প্রাপ্ত পণ্য নিয়ে সন্তুষ্ট না হন, তবে আমাদের সুনির্দিষ্ট রিটার্ন এবং রিফান্ড নীতির আওতায় আপনি পণ্য পরিবর্তন বা টাকা ফেরত পাওয়ার আবেদন করতে পারবেন।

  রিটার্নের শর্তাবলী ও সময়সীমা

  • পণ্য হাতে পাওয়ার পর থেকে সর্বোচ্চ ২৪ ঘন্টার (১ দিনের) মধ্যে আপনাকে রিটার্ন, এক্সচেঞ্জ বা ত্রুটির জন্য আবেদন করতে হবে।

  • আনবক্সিং ভিডিও নির্দেশিকা: যেকোনো ধরনের ভুল, ত্রুটিযুক্ত বা ক্ষতিগ্রস্ত পণ্যের অভিযোগ নির্ভরযোগ্যভাবে প্রমাণ করার জন্য পণ্য গ্রহণের পর পার্সেল আনবক্সিং বা আনপেকেজিং করার সময় একটি অবিচ্ছিন্ন ভিডিও (Unboxing Video) ধারণ করে রাখার জন্য সম্মানিত ক্রেতাদের জোরালোভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। রিটার্ন বা এক্সচেঞ্জের দাবির ক্ষেত্রে এই ভিডিওটি প্রমাণের অংশ হিসেবে প্রয়োজন হতে পারে।

  • পণ্যটি অবশ্যই সম্পূর্ণ অব্যবহৃত, ধোয়ামুক্ত, অক্ষত এবং এর আসল প্যাকেজিং, বক্স, ম্যানুয়াল ও প্রাইস ট্যাগসহ ফেরত দিতে হবে।

  • কিছু নির্দিষ্ট ক্যাটাগরির পণ্য (যেমন: অন্তর্বাস বা ব্যক্তিগত ব্যবহারের স্বাস্থ্যগত পণ্য) সাধারণত স্বাস্থ্যবিধির কারণে রিটার্নের আওতাভুক্ত নয়, যদি না সেটিতে কোনো ত্রুটি থাকে।

  কোন ক্ষেত্রে রিটার্ন গ্রহণযোগ্য?

  • যদি ডেলিভারি পাওয়া পণ্যটি ত্রুটিযুক্ত, ক্ষতিগ্রস্থ বা ভাঙা হয় (আনবক্সিং ভিডিও দ্বারা প্রমাণিত)।

  • অর্ডারের সময় আপনি যে সাইজ, কালার বা মডেলের পণ্য চেয়েছেন, যদি সম্পূর্ণ ভিন্ন বা ভুল পণ্য পাঠানো হয়।

  • পণ্যের মূল বিবরণের সাথে যদি প্রাপ্ত পণ্যের মিল না থাকে।

  রিফান্ড (টাকা ফেরত) প্রক্রিয়া

  • রিটার্নকৃত পণ্য আমাদের ওয়্যারহাউসে সফলভাবে পৌঁছানোর পর এবং আমাদের টিম কর্তৃক যাচাই করার পর আপনার রিফান্ড রিকোয়েস্ট অনুমোদিত হবে।

  • রিফান্ডের টাকা সাধারণত আপনার বিকাশ, নগদ, ব্যাংক অ্যাকাউন্ট বা যে মাধ্যমে পেমেন্ট করেছেন সেই মাধ্যমেই ৭ থেকে ১০ কার্যদিবসের মধ্যে ফেরত প্রদান করা হবে।

এই রিটার্ন ও রিফান্ড নীতি এবং সমস্ত কার্যক্রম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত ও নিয়ন্ত্রিত হবে। এই পলিসি বা রিফান্ড সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তবে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করুন:

This site uses cookies. By continuing to browse the site, you are agreeing to our use of cookies.